Constitution Of Bangladesh Islami Chatrashibir সংবিধান ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রথম অধ্যায় নাম ধারা ১: এই সংগঠনের নাম ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’। লক্ষ্য ও উদ্দেশ্য ধারা ২: এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত ও রাসূল (সাঃ) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন। কর্মসূচি ধারা ৩: এই সংগঠনের কর্মসূচি এক: তরুন ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পুর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। দুই: যে সব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা। তিন: এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যো
| Graph IRI | Count |
|---|---|
| http://dbkwik.webdatacommons.org | 5 |